Friendship - বন্ধুত্ব
বন্ধুত্ব আমাদের জীবনে এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের জীবন একেবারেই সাদা কালো, এক থাকার মজা অবশ্যই আছে তা অস্বীকার করা যায় না কিন্তু কোনো ঘটনা, কোনো পরিস্থিতি বা কোনো গল্প যা আপনাকে আপনি হয়ে উঠতে সাহায্য করে সেগুলো বন্ধু ছাড়া একেবারেই সম্ভব না, স্কুলের টিফিন আর কলেজের সিগারেট ভাগ করে নেয়ার মত বন্ধু না থাকলে জীবনের "ষোলয়ানাই ফাঁকি"। জীবনে নাম-যশ, সুখ-ঐশ্বর্য, ইত্যাদি অনেক না থাকলেও যদি সঠিক বন্ধু থাকে তবে তার জীবনের মোর গুলোই হয় আলাদা যার স্মৃতি সুখ ভাগ করে নেয়া যায় অন্য মানুষটির সাথে যে আপনার সাথে সেই জায়গায় সেই পরিস্থিতিতে ছিল ও আপনার সাথে সেই সময়ের নুভূতি টুকুও ভাগ করে নিয়েছে friendship day sms bangla। বন্ধু মানে কী? এক একজন একরকম ব্যাখ্যা করেন। সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বন্ধুত্বের কোনও না কোনও সংজ্ঞা খাড়া করতে চান। এই সব সংজ্ঞাকে একত্রিত করে যদি একটা তাল বানিয়ে ফেলা যায় এবং সেই তালটিকে যদি ভেঙে ফেলা যায়, তাহলে ভিতরে যে 'কোর' জিনিসটি পড়ে থাকে সেটাই বন্ধুত্ব। তাই বন্ধুত্ব মানে একে অপরের মনকে ছুঁয়ে থাকা কোনও সম্পর্ক। যার তারগুলো জুড়ে থাকে আত্মার বন...