Best Places to Visit Near Kolkata - কলকাতার কাছাকাছি সেরা ১০টি বেড়ানোর জায়গা
অফিস- বাড়ি, বাড়ি-অফিস এর মাঝেই তুমুল অশান্তি, কোথায়? আপনার মনে। আর সে অশান্তি বলে অশান্তি, যাচ্ছেতাই অবস্থা, কাজ-কম্ম তো হচ্ছে নাই তার সাথে নাওয়া খাওয়াও ছুটি নিয়েছে। আর হবে নাই বা কেন? সারাজীবন বিভূতিভূষণ, শরৎ চন্দ্র নিদেন পক্ষে ফেলুদা পড়া মনটা কি আর, ওই অফিস এর চউখুপ্পির মধ্যে দিনের পর দিন কাটাতে পারে? দম তো বন্ধ হয়ে আসেই তার সাথে ছোট বেলা থেকে পুষে রাখা, ফেলুদা বা শ্রিকান্ত হওয়ার সুপ্ত ইচ্ছে টাও হাত ছাড়া হওয়ার জোগাড় হয়। কিন্তু ইচ্ছে করলেই তো আর সব সম্ভব নয়। অফিস, কাজ, বস, তারা তোমায় ছাড়বে কেন? Best Places to Visit Near Kolkata - কলকাতার কাছাকাছি সেরা ১০টি বেড়ানোর জায়গা তবে শ্রীকান্তর মত বার্মা বা বিভূতিভূষণ এর মত ছোটনাগপুর না হলেও কাছা-কাছির মধ্যেই এই অফিস বাড়ির থোর-বোড়ি-খাড়ার থেকে ছুটি মিলতে পারে। কোথায় সেই ছুটি? কলকাতার কাছেপিঠে কিছু জায়গা যেখানে সপ্তাহান্তে কাটিয়ে আসতে পারেন এক-দু’দিন; নিশ্চিন্তে শহরের শোরগোল থেকে দুরে, সেরম কিছু জায়গায় হদিস ( kolkata tourist guide) নিয়ে এলাম আমরা- 1. দীঘা (Digha) আপনি যদি কলকাতার বাসিন্দা হন, তবে দীঘ...